মহীপুর গ্রাম পঞ্চায়েত হাতছাড়া হল ভাজপার - The News Lion

মহীপুর গ্রাম পঞ্চায়েত হাতছাড়া হল ভাজপার

 


দি নিউজ লায়নঃ   বিধানসভা নির্বাচন পরবর্তীতে উত্তর দিনাজপুরের রায়গঞ্জে পরপর দুটি গ্রাম পঞ্চায়েত হাতছাড়া হল ভাজপার। কিছুদিন আগে রায়গঞ্জ ব্লকের কমলাবাড়ি-দুই গ্রাম পঞ্চায়েতের পর মঙ্গলবার রায়গঞ্জ ব্লকের মহীপুর গ্রাম পঞ্চায়েতের দখল নিল তৃণমূল। উল্লেখ্য, বিগত পঞ্চায়েত নির্বাচনে রায়গঞ্জ ব্লকের ৩নং মহীপুর গ্রাম পঞ্চায়েতের দখল পায় বিজেপি।


 ওই পঞ্চায়েতের মোট ১৮টি আসনের মধ্যে ১২টি পায় বিজেপি, ৫টি পায় তৃনমুল এবং ১টি আসন ছিল সিপিএমের দখলে। প্রধান নির্বাচিত হন বিজেপির তৃপ্তিরাণী সরকার। এদিকে মঙ্গলবার বিজেপি থেকে ৪জন ও সিপিএমের ১জন সদস্য ঘাসফুল শিবিরে যোগ দেওয়ায় মোট ১০জন সদস্য নিয়ে ওই মহীপুর গ্রাম পঞ্চায়েতের দখল পেল তৃনমুল কংগ্রেস। বিজেপির প্রধানের বিরুদ্ধে বেনিয়মের অভিযোগ তুলে নয়া প্রধানকে সমর্থন করেন ফুল বদলকারীরাও। 


এদিন নতুন তৃণমূলের প্রধান নির্বাচিত হন অমলা বর্মন। রাজ্যের শাসক দল ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমুখী কাজে উদ্বুদ্ধ হয়েই বিজেপি ও সিপিএমের সদস্যরা তৃণমূলে যোগ দিলেন বলে জানান জেলা তৃনমুলের সহ সভাপতি পুর্নেন্দু দে। সেইসঙ্গে হেমতাবাদের বিধায়ক সত্যজিৎ বর্মনের দাবী, রাজ্যজুড়ে মুখ্যমন্ত্রীর উন্নয়নের সঙ্গী হতেই সবাই অন্যান্ন দল ছেড়ে শাসক শিবিরে আসছেন। গ্রামীন এলাকাগুলোতে আরো উন্নয়নমুখী কাজ হবে। এতে আগামী পঞ্চায়েত নির্বাচনেও জেলায় তৃণমূলের ভালো ফল হবে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.